Web Analytics
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঘোষণা করেছেন যে, বাংলাদেশের দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য টেকসই ও জলবায়ু সহনশীল উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা হবে। রোববার ঢাকায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এক সেমিনারে তিনি বলেন, উন্নত নির্মাণসামগ্রী, পরিবেশবান্ধব প্রকৌশল ও জলবায়ু সহনশীল নকশা ব্যবহার করে উপকূলীয় অঞ্চলকে জলবায়ুজনিত ঝুঁকি থেকে রক্ষা করা জরুরি।

মন্ত্রী জানান, উপকূলীয় অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব, কৃষিজমি হ্রাস, মৎস্যজীবীর সংখ্যা বৃদ্ধি, সম্পদের অতিব্যবহার, পানিদূষণ ও ম্যানগ্রোভ বন ধ্বংসের মতো সমস্যা দেখা দিচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে ক্ষয় ও লবণাক্ত জল প্রবেশে ফসল ও সামুদ্রিক বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি উপকূলীয় ক্ষয়রোধে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

এ্যানি চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবিত করছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী, খাল, পুকুর ও জলাধার খনন ও পুনঃখনন এবং ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। তিনি উপকূলীয় কৃষিজমি রক্ষায় আইন প্রণয়ন ও বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের ওপরও গুরুত্বারোপ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।