Web Analytics
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই রাজ্যের সব স্কুল ও মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছেন শুভেন্দু অধিকারী। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। বোর্ড অবিলম্বে এই আদেশ প্রত্যাহার বা মুসলিম ছাত্রছাত্রীদের জন্য ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, দেশে থাকতে হলে ‘বন্দে মাতরম’ ও ‘জন গণ মন’-এর প্রতি সম্মান দেখাতেই হবে।

বোর্ডের মুখপাত্র ড. এস কিউ আর ইলিয়াস বলেছেন, কোনো ছাত্রছাত্রীকে তার ধর্মীয় বিশ্বাসের পরিপন্থি কোনো গান বা লেখা আবৃত্তি করতে বাধ্য করা মৌলিক অধিকারের লঙ্ঘন। শুভেন্দু অধিকারী যুক্তি দিয়েছেন, জাতীয় সংগীত গাওয়া সবার জন্য বাধ্যতামূলক হওয়া উচিত। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও এই সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন, তিনি বলেছেন ‘বন্দে মাতরম’ পুরো দেশের জাতীয় সংগীত এবং এটি কোনো ধর্ম বা রাজ্যের সীমাবদ্ধ নয়।

এই বিতর্কে জাতীয় প্রতীক ও ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।