Web Analytics
ঝালকাঠি শহরের শীতলাখোলা এলাকা থেকে কালীবাড়ি মন্দিরের পুরোহিত সুমন চক্রবর্তীকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার সন্ধ্যা ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। ঘটনার পর কালীবাড়ি মন্দির কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে সুমন চক্রবর্তীকে পুরোহিত পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়।

শহরের অন্যতম বড় মন্দিরের পুরোহিত ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ায় ঘটনাটি ঝালকাঠি শহরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, এসআই (নিঃ) মো. তারিফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় সুমন চক্রবর্তীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।