Web Analytics
ভোলার চরফ্যাশনে কারামাতিয়া কামিল মাদ্রাসা ও চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ কর্তৃপক্ষের মধ্যে জমি দখল ও বেষ্টনী নির্মাণ নিয়ে বিরোধ চরমে উঠেছে। মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ৩১ মে সকালে মাদ্রাসার অনার্স ভবনের পেছনের জমিতে বাঁশের খুঁটি পুঁতে বেড়া নির্মাণ শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দিলেও পরে আবারও নির্মাণ কাজ শুরু হয়। একই রাতে মাদ্রাসা মার্কেটের তিনটি দোকানে তালা দেওয়া হয় এবং ভাড়াটিয়াদের ভাড়া না দিতে বলা হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ব্রিটিশ আমলে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ ও গোরস্থানের জন্য ২ একর ২৬ শতাংশ জমি বরাদ্দ ছিল। ১৯৭৬ সালে ওয়াক্‌ফ দলিলের মাধ্যমে ৭৫ দশমিক ৩৩ শতাংশ জমি মাদ্রাসার নামে হস্তান্তর করা হয়। তাদের দাবি, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও একটি পক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। অপরদিকে, মসজিদ কমিটির সভাপতি বলেন, মাদ্রাসা রেকর্ডের চেয়ে বেশি জমি দখল করে আছে এবং অতিরিক্ত অংশ মসজিদের।

থানা পুলিশ জানায়, সংঘাতের আশঙ্কায় তারা কাজ বন্ধ করেছে এবং উভয় পক্ষকে শান্ত থাকতে বলেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।