Web Analytics
একীভূতকরণ প্রক্রিয়াধীন সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) প্রশাসক সালাহ উদ্দীন ও তাঁর সহযোগী রাশেদুল ইসলামকে বদলি করেছে বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট (এইচআরডি)। নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নির্বাহী পরিচালক আবুল বসার। নিয়ম অনুযায়ী প্রশাসক নিয়োগ ও প্রত্যাহারের দায়িত্ব ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্টের (বিআরডি) হলেও এইচআরডি থেকে বদলির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত বছরের নভেম্বরে বিআরডি সালাহ উদ্দীনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল। অভিযোগ উঠেছে, কোনো কারণ ছাড়াই মাত্র ছয় মাসের মাথায় একজন ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকের নির্দেশে তাঁদের বদলি করা হয়েছে। ব্যাংক রেজুলেশন আইন-২০২৬ অনুযায়ী, সংকটাপন্ন ব্যাংকের প্রশাসনিক কার্যক্রম বিআরডির অধীনে থাকার কথা এবং প্রশাসক নিয়োগ বা অপসারণের একমাত্র এখতিয়ার এই বিভাগের।

কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তা মনে করেন, বিআরডিকে পাশ কাটিয়ে এই সিদ্ধান্ত নেওয়া আইনগত ঝুঁকি তৈরি করেছে এবং একীভূতকরণ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, এটি কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ বদলি প্রক্রিয়ার অংশ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।