লেবাননে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়কারী ইমরান রিজা জানিয়েছেন, ইসরাইলের আগ্রাসনে দেশটিতে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মঙ্গলবার বৈরুতে এক সেমিনারে তিনি বলেন, বর্তমানে লেবাননের ১৪ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।
রিজা বলেন, সহায়তা অপরিহার্য হলেও শুধু ত্রাণ সরবরাহ করে এই সংকটের ব্যাপকতা মোকাবিলা করা সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, এই জরুরি অবস্থা কেবল মানবিক নয়, বরং দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার সঙ্গেও গভীরভাবে জড়িত এবং এটি শ্রমবাজারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে এখন পর্যন্ত এসব হামলায় অন্তত ৪ হাজার ২৭৮ জন নিহত হয়েছেন।