মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরাইল অন্তত এক সপ্তাহের জন্য একে অপরকে আক্রমণ করা থেকে বিরত থাকবে। তিনি বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আক্রান্ত হয়েছিলেন এবং পাল্টা আঘাত করেছেন, যা তিনি দোষ হিসেবে দেখছেন না। ট্রাম্পের ভাষায়, উভয় পক্ষ এখন বিষয়টি মিটিয়ে ফেলেছে এবং প্রায় এক সপ্তাহের মতো সময় তারা আর কোনো পদক্ষেপ নেবে না।
ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র এমন একটি গুরুত্বপূর্ণ চুক্তির শেষ পর্যায়ে রয়েছে যা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে, যা আগামী দুই বা তিন দিনের মধ্যেই হতে পারে।
আলজাজিরা সূত্রে প্রকাশিত এই বক্তব্যে সাময়িক শান্তির ইঙ্গিত মিললেও চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।