বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করার পর সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়েছে বলে অভিযোগ তুলে উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল। শুক্রবার বিকালে রাজধানীর উত্তরায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাতের নেতৃত্বে জসিম উদ্দিন সড়ক মোড় থেকে মিছিল শুরু হয়। পরে মিছিলটি বিমানবন্দর সড়কে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে নেতারা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান। উত্তরা অঞ্চল পরিচালক জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মাহবুবুল আলমের পরিচালনায় কর্মসূচি হয়। এতে উত্তরা, তুরাগ, দক্ষিণখান ও বিমানবন্দর এলাকার বিভিন্ন ইউনিটের নেতারা এবং মহানগর যুব বিভাগের সেক্রেটারি মোস্তফা ফয়সাল পারভেজ উপস্থিত ছিলেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।