Web Analytics
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা ও তাদের জমি দখলের ঘটনায় ইসরাইলি সরকার প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছে ফ্রান্স। রোববার ফ্রান্স ইন্টার রেডিও ও ফ্রান্স ২ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, উগ্রপন্থি ইসরাইলিদের হাতে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা নজিরবিহীনভাবে বেড়েছে।

বারো পশ্চিম তীরের ঘটনাপ্রবাহে ইসরাইলি সরকারের মনোভাবকে অপরাধমূলক ও লজ্জাজনক পর্যায়ের প্রশ্রয়পূর্ণ বলে বর্ণনা করেন। গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছিলেন, পশ্চিম তীরে প্রতিদিন লঙ্ঘন ঘটছে এবং সেগুলো কার নামে হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

ম্যাক্রোঁর বক্তব্যকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ‘অহংকারী অযৌক্তিকতা’ বলে সমালোচনা করে এবং পশ্চিম তীরে হামাসের সদস্যদের ইসরাইলি বেসামরিকদের ওপর হামলার অভিযোগ তোলে। বারো ম্যাক্রোঁর পক্ষে বলেন, তাঁর বক্তব্যকে প্রেক্ষাপটের বাইরে নেওয়া উচিত নয়। তিনি বলেন, গাজা বা পশ্চিম তীর—কোথাও ইসরাইল সরকারের নীতি হামাসকে দুর্বল করছে না; তবে পশ্চিম তীরে হামাসের কার্যক্রম আছে কি না, সে প্রশ্নে তিনি সরাসরি উত্তর দেননি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।