Web Analytics
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ জাহাজ নির্মাণ কারখানায় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ‘পার্ম’-এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেন। এর মাধ্যমে সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে রুশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পুতিন একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে নৌবহরে আরও পাঁচটি এ ধরনের সাবমেরিন যুক্ত করার ঘোষণা দেন।

পুতিন বলেন, রাশিয়া বিশ্বের গুটিকয়েক দেশের একটি, যারা এমন শক্তিশালী পারমাণবিক সাবমেরিন নির্মাণ করতে সক্ষম। এসব সাবমেরিন রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। পানির নিচে দীর্ঘ সময় গোপনে চলাচল করতে পারায় শত্রুর হামলার পরও এগুলো থেকে পাল্টা আঘাত হানার সক্ষমতা বজায় থাকে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ঘোষিত পাঁচটি অতিরিক্ত সাবমেরিনের মধ্যে তিনটি হবে ইয়াসেন-এম শ্রেণির, যে শ্রেণির অন্তর্ভুক্ত নতুন পার্ম। পুতিন বলেন, এসব সাবমেরিন বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এবং বিশ্বের যেকোনো সমুদ্র এলাকায় অভিযান চালাতে সক্ষম। বাকি দুটি সাবমেরিন বা নির্মাণসূচি সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।