Web Analytics
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম বলেছেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে দলটি সংসদে ও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে। শনিবার (৩০ মে) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আদর্শিক রাজনীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দিনাজপুর জেলা সেক্রেটারি ড. এনামুল হক বলেন, নির্বাচনের আগে দেশজুড়ে জামায়াতের পক্ষে ব্যাপক জনসমর্থন ও ইতিবাচক গণজোয়ার সৃষ্টি হয়েছিল। তবে নির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তিদের ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার কারণে জনগণের প্রত্যাশার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও জামায়াত হতাশ নয় এবং জনগণের ন্যায্য অধিকার আদায় ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে দলটির ভূমিকা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে জেলা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।