Web Analytics
স্পেন সরকারের ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইসরাইলি অস্ত্রব্যবস্থা সংযুক্ত পদাতিক যুদ্ধযান লাটভিয়ায় সরবরাহ শুরু করেছে একটি স্প্যানিশ অস্ত্র নির্মাতা কোম্পানি। ইসরাইলি বাণিজ্যিক সংবাদমাধ্যম গ্লোবস বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। মাদ্রিদভিত্তিক জেনারেল ডায়নামিকস ইউরোপিয়ান ল্যান্ড সিস্টেমস-সান্তা বারবারা সিস্তেমাস এসব যান সরবরাহ করছে।

গত বছর লাটভিয়া জিডিইএলএস-এসবিএসের কাছ থেকে ৮৪টি পদাতিক যুদ্ধযান কেনার আদেশ দেয়। চুক্তিটির মূল্য প্রায় ৮০ কোটি ইউরো, অর্থাৎ ৯২ কোটি ৯০ লাখ ডলার। ২০২৯ সালের মধ্যে সব যান সরবরাহ শেষ হওয়ার কথা রয়েছে। মেদনিকস নামে পরিচিত যানগুলোতে ইসরাইলি অস্ত্র কোম্পানি এলবিটের তৈরি ইউটি৩০ এমকে২ চালকবিহীন টারেট সিস্টেম রয়েছে।

গত সপ্তাহে লাটভিয়ার প্রতিরক্ষামন্ত্রী রাইভিস মেলনিস বলেন, এসব যান সরবরাহ দেশটির প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাঁর মতে, এগুলো লাটভিয়ার সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করবে এবং জাতীয় সশস্ত্র বাহিনী ও ন্যাটোর মিত্রদের মধ্যে সহযোগিতা বাড়াবে। তবে অস্ত্র নিষেধাজ্ঞার পরও ইসরাইলি অস্ত্রব্যবস্থা যুক্ত যান পাঠানোয় স্পেনের অস্ত্র রপ্তানি নীতি নিয়ে প্রশ্ন উঠেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।