বরিশালের বাকেরগঞ্জে ফেসবুকে এমপি ও জেলা বিএনপি আহ্বায়ক আবুল হোসেন খানকে নিয়ে ধারাবাহিকভাবে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে লায়ন নিলয় পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, নিলয় তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যসহ ছবি ও ভিডিও পোস্ট করে শেয়ার করতেন।
এই পোস্টগুলোর ক্যাপশনে আপত্তিকর মন্তব্য থাকায় তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মৃধা বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বাকেরগঞ্জ থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, আদালতের নির্দেশে মামলা করা হয়েছে এবং নিলয় এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।