Web Analytics
চীনা মালিকানাধীন হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি টেক্সটাইল উৎপাদন কারখানা স্থাপনে ৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। গত ১৬ জুলাই ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও হুয়ারান টেক্সের মধ্যে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়। ৩৬ হাজার বর্গমিটার জমিতে স্থাপিতব্য এই কারখানাটি পূর্ণ উৎপাদনে গেলে বছরে ২৪ হাজার টন সুতা ও ২০ মিলিয়ন মিটার গ্রে ওভেন ফেব্রিক উৎপাদন করতে পারবে এবং ৫৮০ জন বাংলাদেশির কর্মসংস্থান হবে।

চুক্তিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন ও হুয়ারান টেক্সের ব্যবস্থাপনা পরিচালক মি. বিন ওয়াং স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান হুয়ারান টেক্সকে বিনিয়োগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বেপজা বিনিয়োগকারীদের জন্য নিরাপদ, আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।