Web Analytics
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দুদক দল বৃহস্পতিবার আকস্মিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের স্বাস্থ্যসেবা পরিদর্শন করে। দলটি জরুরি বিভাগসহ সংশ্লিষ্ট কয়েকটি বিভাগ ঘুরে দেখে এবং সেবাপ্রত্যাশী রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে।

পরিদর্শনের সময় রোগীরা হাসপাতালে দালালদের দৌরাত্ম্য, চিকিৎসকদের অনুপস্থিতি, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ না থাকা, অবহেলা এবং নানা ধরনের ভোগান্তির অভিযোগ করেন। পরিদর্শন দলে কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, সচিব মো. সাইদুর রহমান খান এবং বিশেষ অনুবিভাগ, গোয়েন্দা ও এনফোর্সমেন্ট ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

অভিযোগ শোনার পর দুদক চেয়ারম্যান, কমিশনারবৃন্দ ও দুদক সচিব হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, জনসেবা নিশ্চিত করতে দেশের অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।