২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় ৪১ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে। রোববার সকালে এই প্রতিবেদন জমা দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মামলার প্রধান আসামি করা হয়েছে। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও এ কে এম শহিদুল হক এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। এছাড়া একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা ও সাংবাদিক শাহরিয়ার কবীরও আসামির তালিকায় আছেন।
দীর্ঘদিন ঝুলে থাকা এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়াকে মামলার অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।