Web Analytics
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। রোববার রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, তারেক রহমান ও তার সরকার মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে চান।

ডা. জুবাইদা রহমান বিপদে-আপদে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সবাই মিলে কাজ করবেন এবং বাংলাদেশ সবার গর্বের দেশ। মানুষের জন্য মানুষ, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা এবং সবার আগে বাংলাদেশ—এই অঙ্গীকারও তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানার মোট ১৬৫ জনকে আর্থিক চেক দেওয়া হয়। তাঁদের মধ্যে ১০৭ জন দুস্থ ব্যক্তি, দুইজন মেধাবী শিক্ষার্থী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৬ জন রোগী এবং মা ও শিশুর জীবনমান উন্নয়নে ৪০ জন ছিলেন। ডা. জুবাইদা রহমান নিজ হাতে ১৬ জনকে চেক ও নিম গাছের চারা দেন। অনুষ্ঠানে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।