Web Analytics
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৩ বা ২৪ সেপ্টেম্বরের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি পরে নিম্নচাপে রূপ নিতে পারে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কাও রয়েছে। সোমবার সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেন, সম্ভাব্য ব্যবস্থাটির গতিপথ, শক্তি ও প্রভাব সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

লঘুচাপটি সৃষ্টির পর এর গতিবিধি পর্যবেক্ষণ করেই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না এবং হলে বাংলাদেশের উপকূলে আঘাত হানবে কি না, তা বলা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পশ্চিমা বায়ুর প্রভাবে বুধবার থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে বৃষ্টিপাত বাড়তে পারে। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমের অনুভূতি বজায় থাকতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায় এবং সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে নেত্রকোনায়। সেপ্টেম্বর-নভেম্বর মৌসুমি পূর্বাভাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ এবং অন্তত একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা বলা হয়েছে। একই সময়ে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি ও বেশি তাপমাত্রা থাকতে পারে। আতঙ্কিত না হয়ে নিয়মিত সতর্কবার্তা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।