Web Analytics
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের সোন্দরা গ্রামে মোহাম্মদ ইসলাম (২৫) নামের এক যুবক প্রেমঘটিত বিরোধের জেরে বিষপান করে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার প্রেমিকার বাড়ির সামনে বিষপান করার পর তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইসলাম সোন্দরা গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসী আলমগীর হোসেনের ১৬ বছর বয়সী কন্যা জুথি আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ইসলামের পরিবার থেকে বিয়ের প্রস্তাব পাঠানো হলে জুথির পরিবার তা কঠোরভাবে প্রত্যাখ্যান করে। এই প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে ইসলাম অভিমানে বিষপান করেন।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।