Web Analytics
বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা মৌজায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমি দখল ও ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ইস্রাফিল শেখের বিরুদ্ধে। সিনিয়র সিভিল জজ আদালত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমিতে কোনো নির্মাণ, উচ্ছেদ বা বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছিল। অভিযোগ রয়েছে, অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ওমর ফারুকের প্রভাব খাটিয়ে আদালতের আদেশ অমান্য করে নির্মাণকাজ চালানো হচ্ছে।

ভুক্তভোগী পরিবার বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জানায়, প্রশাসন ও পুলিশকে অবহিত করার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়রা বলেন, নিয়মিত নির্মাণসামগ্রী আনা-নেওয়া ও শ্রমিকদের কাজ করতে দেখা গেছে, যা প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হলেও ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, জমিটি বৈধভাবে কেনা হয়েছে।

সচেতন মহল মনে করছে, আদালতের নির্দেশনা অমান্য করে প্রকাশ্যে নির্মাণকাজ চলতে থাকলে তা আইনের শাসনের প্রতি বড় চ্যালেঞ্জ হতে পারে। পুলিশ জানিয়েছে, আদালতের আদেশ অমান্য হলে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।