Web Analytics
ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, তেহরানের যুদ্ধবিধ্বস্ত এলাকার প্রায় ৮০ শতাংশ মেরামত সম্পন্ন হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এই তথ্য প্রকাশ করেছে। আইআরআইবি তেহরানের ডেপুটি গভর্নর ইয়েদ কামালউদ্দিন মিরজাফারিয়ানের উদ্ধৃতি দিয়ে জানায়, তথাকথিত “তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধ”-এর সময় মার্কিন-ইসরাইলি হামলায় তেহরান প্রদেশে ৬০ হাজারের বেশি আবাসিক ও বাণিজ্যিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইসরাইল সংঘাতের পর থেকে ইরানের প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যুদ্ধের সময় সেতু, বন্দর, রেল নেটওয়ার্ক, বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র, বিদ্যুৎকেন্দ্র ও পানি পরিশোধনাগারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বহু হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরবাড়িও আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠন দ্রুত চলছে এবং রাজধানীর বেশিরভাগ এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।