Web Analytics
ফেনীর মহিপালে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে শহীদ কলেজ শিক্ষার্থী ওয়াকিল আহমেদ শিহাব হত্যা মামলার চার্জশিট গ্রহণ করেছে আদালত। রোববার (১ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান পলাতক ১৫৭ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, নিজাম উদ্দিন হাজারী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত শিহাবের মা মাহফুজা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা জানান, গত বছরের ৮ ডিসেম্বর আদালতে ২১৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়, যার মধ্যে ১৪৮ জন এজাহারভুক্ত ও ৭১ জন তদন্তে চিহ্নিত। এখন পর্যন্ত ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুই আসামি আদালতে হত্যার দায় স্বীকার করেছেন। প্রমাণের অভাবে তিনজনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে।

কোর্ট পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, একজন অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার শিশু আদালতে হবে। মামলার পরবর্তী তারিখ ১০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।