Web Analytics
পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, বেলুচিস্তানের কোয়েটা, নুশকি ও খুজদার জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত তিন পৃথক অভিযানে ভারত সমর্থিত বলে দাবি করা আট সন্ত্রাসী নিহত হয়েছে। রোববার ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের এক বিবৃতিতে বলা হয়, ১৭ অক্টোবর ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্যদের উপস্থিতির তথ্য পেয়ে নিরাপত্তা বাহিনী এসব অভিযান চালায়।

আইএসপিআর জানায়, কোয়েটা জেলার পানজপাই এলাকায় স্থানীয় যান চলাচল ব্যাহত করতে সড়কে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছিল একদল সন্ত্রাসী। সেখানে নিরাপত্তা বাহিনীর অভিযানে পাঁচজন নিহত হয়। নুশকি জেলায় একটি সন্ত্রাসী আস্তানায় অভিযানে তীব্র গোলাগুলির পর আরও দুইজন নিহত হয়। নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথাও জানানো হয়েছে।

খুজদার জেলায় আরেকটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে একটি আস্তানায় হামলা চালিয়ে একজনকে নিহত করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ওই আস্তানা থেকে ৪৯০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। সংশ্লিষ্ট এলাকাগুলোতে অন্য কোনো সন্ত্রাসী অবস্থান করছে কি না, তা শনাক্ত ও নির্মূল করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।