Web Analytics
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার পর ঘোষিত নীতির আলোকে সরকার ভবিষ্যতেও সমঅধিকারভিত্তিক রাষ্ট্রনীতি অনুসরণ করবে। শুক্রবার বিকেলে রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে সিএইচটি ওয়েল ফেয়ার সোসাইটির আয়োজিত বিজু, বৈসুক, সাংগ্রাই, বিষু ও চাংক্রান পুনর্মিলনী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর ধারণার মাধ্যমে স্বাধীনতার পর জাতীয় পরিচয়ের বিভ্রান্তি দূর করেছিলেন। জহির উদ্দিন স্বপন পিছিয়ে থাকা জাতিগোষ্ঠীগুলোর উন্নয়নে বিশেষ সুযোগ-সুবিধা ও কোটা ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পাহাড়ের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা তিনটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করেছেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পার্বত্য অঞ্চলের স্থায়ী শান্তি ও উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।