Web Analytics
চট্টগ্রামে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে। পাঁচ দিনের এ উৎসব উপলক্ষে নগরের ২৯৪টি এবং জেলার ১ হাজার ৬৫৫টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে ১ হাজার ৯৪৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা-অর্চনা, অঞ্জলি, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক আয়োজনকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

বাংলা পঞ্জিকা অনুযায়ী, মহাষষ্ঠীতে দেবী দুর্গার বোধন ও আনুষ্ঠানিক পূজা শুরু হয়। আজ ও আগামীকাল মহাসপ্তমী এবং মহাষ্টমীর পূজা পালিত হবে। মহাসপ্তমীতে নবপত্রিকা স্নান ও পূজা অনুষ্ঠিত হবে। মহাষ্টমীর অন্যতম আকর্ষণ সন্ধিপূজা অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে অনুষ্ঠিত হবে। মহানবমীতে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ও দেবীর ভোগ নিবেদন করা হবে।

পূজা সমন্বয় কমিটির সদস্য বিপ্লব পার্থ বলেন, অন্য বছরের তুলনায় এবার মণ্ডপের জন্য সরকারের চাল ও আর্থিক অনুদান বেড়েছে এবং পূজার ছুটিও বাড়ানো হয়েছে। তিনি জানান, মহানবমীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন। উৎসবের শেষ দিনে দুর্গা ও অন্যান্য মূর্তি নিয়ে শোভাযাত্রা করে পতেঙ্গা সমুদ্রসৈকতে বিসর্জন দেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।