২০২৬ সালের ৮ জুলাই বুধবার পৃথিবীর প্রায় ৯৯ শতাংশ মানুষ একই সময়ে সূর্যালোক দেখতে পাবে। পৃথিবীর হেলে থাকা অবস্থান ও উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল চলার কারণে এই বিরল দৃশ্য দেখা যাবে। বাংলাদেশ সময় বিকেল প্রায় ৫টা ১০ মিনিটে (জিএমটি ১১টা ১০) প্রায় ৮ দশমিক ২ বিলিয়ন মানুষ দিনের আলো বা গোধূলির আলোয় থাকবে, যা প্রায় এক মিনিট স্থায়ী হবে। তখন খুব অল্পসংখ্যক মানুষ রাতের অন্ধকারে থাকবে।
উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার অধিকাংশ অঞ্চলে দিনের আলো থাকবে, যেখানে বিশ্বের বেশির ভাগ মানুষ বাস করে। অন্যদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশ, অ্যান্টার্কটিকা ও আশপাশের সমুদ্র অঞ্চলে রাত থাকবে।
এটি প্রথমবার নয়; প্রতি বছর ১৮ মে থেকে ১৭ জুলাই পর্যন্ত প্রায় ৬০ দিন এমন একটি ক্ষণ আসে, যখন পৃথিবীর প্রায় ৯৯ শতাংশ মানুষ একই সময়ে দিনের আলো বা গোধূলির আলো পায়।