Web Analytics
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৭-২০২৮ সেশনের জন্য ৭৭টি জেলা ও মহানগর শাখার নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেছে। বুধবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দলীয় আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন।

আমির পদে ২০টি জেলা এবং চারটি মহানগরে পরিবর্তন এসেছে; অন্য শাখাগুলোতে আগের দায়িত্বশীলরা পুনর্নির্বাচিত হয়েছেন। গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদের এই নির্বাচনে গত ৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সারা দেশে রুকনদের গোপন ব্যালটে ভোট নেওয়া হয়।

কেন্দ্রীয় সিদ্ধান্তে কুমিল্লা মহানগরে ভোটগ্রহণ এবং জামালপুর জেলায় ফল প্রকাশ স্থগিত রয়েছে। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন ভোট পরিচালনা করে এবং প্রতিটি শাখায় আলাদা প্রিসাইডিং অফিসার নিয়োগ করা হয়। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, নির্বাচিতদের মধ্যে তরুণ ও প্রবীণ উভয় প্রজন্মের প্রতিনিধি রয়েছেন। বৃহস্পতিবার থেকে শপথ অনুষ্ঠান শুরু হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।