Web Analytics
বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মেল জরিস ভ্যান বোমেল বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত মন্ত্রীকে দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানিয়ে বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে। তিনি এ সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।

মন্ত্রী জানান, বর্তমান সরকার কাজের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছে এবং গণমাধ্যম ও কমিউনিকেশনের ক্ষেত্রে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায়। তিনি বলেন, নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ইকোসিস্টেম নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং জনগণকে ভুল তথ্য থেকে সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ফ্রেমওয়ার্ক প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন এবং এ বিষয়ে নেদারল্যান্ডসের কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।