Web Analytics
চিকিৎসাকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে। মঙ্গলবার রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চিকিৎসক সংগঠনগুলো।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল হামলার নিন্দা জানিয়েছেন। ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেনও এ ঘটনার প্রতিবাদ জানান। পৃথক বিবৃতিতে সংগঠন দুটি বলেছে, এ হামলায় চিকিৎসক সমাজ গভীরভাবে মর্মাহত হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, চিকিৎসকের নিরাপত্তা বিঘ্নিত হলে রোগীদের মানসম্মত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা বাধাগ্রস্ত হতে পারে। তাদের ভাষ্য, চিকিৎসকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং চিকিৎসাব্যবস্থা ও নিরাপদ স্বাস্থ্যসেবার পরিবেশের ওপরও আঘাত। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং সব হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কার্যকর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।