Web Analytics
ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসার আগে দুটি শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এনডিটিভি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে আলোচনা দুই দিনের মধ্যেই আবার শুরু হতে পারে। তার দাবি, ইরানের পক্ষ থেকে উপযুক্ত প্রতিনিধিরা ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা একটি সমঝোতায় আসতে চায়।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রথম শর্ত হলো হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ও বাধাহীনভাবে খুলে দেওয়া। ওয়াশিংটন ‘পারস্পরিকতা’ নীতিতে অটল রয়েছে—ইরান যদি জাহাজ বা তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেয়, তবে তাদের জাহাজও চলতে পারবে না। দ্বিতীয় শর্ত হলো, আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদলের অবশ্যই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) পূর্ণ অনুমোদন থাকতে হবে, যাতে তারা যেকোনো চুক্তি চূড়ান্ত করতে পারে।

ইরান এখনো এই দুই শর্তের বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং নতুন আলোচনার সম্ভাবনাও নাকচ করেছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তাদের কোনো আস্থা নেই।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।