Web Analytics
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রভাবের অভিযোগ তুলে ‘ভারত আউট’ আন্দোলনের ডাক দিয়েছে জুলাই ঐক্য। শনিবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ‘র‌্যালি ফর বাংলাদেশ’ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে ছাত্রনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও জুলাই ঐক্যের অন্তর্ভুক্ত সংগঠনের সদস্যরা অংশ নেন। পরে শহীদ মিনার থেকে শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ভারত আশ্রয় দিয়েছে, বাংলাদেশের নির্বাচনব্যবস্থায় হস্তক্ষেপ করছে এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে প্রভাব খাটিয়ে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বঞ্চিত করেছে। তারা ভারতের বাণিজ্য ও পানিবণ্টন নীতির সমালোচনা করে বলেন, এসব পদক্ষেপ বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করছে। বক্তারা জাতিসংঘের তত্ত্বাবধানে ওসমান হাদি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের দাবি জানান।

সমাবেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ‘ইন্ডিয়া বয়কট’ আন্দোলনের আহ্বান জানানো হয় এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।