Web Analytics
ইসরাইলের জেরুজালেম জেলা আদালত নেগেভ মরুভূমির কেতজিওত কারাগারের চারপাশের পরিখায় কুমির ছাড়ার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে। রোববার সন্ধ্যায় প্রাণী অধিকার সংগঠন ‘লেট দ্য অ্যানিমালস লিভ’-এর আবেদনের পর এই নিষেধাজ্ঞা জারি হয় বলে ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে। গাজা থেকে আটক ফিলিস্তিনি বন্দিদের রাখা এই কারাগার ঘিরে কুমির ব্যবহারের পরিকল্পনাটি উগ্র ডানপন্থী নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের উদ্যোগ ছিল।

বিচারক আভরাহাম রুবিন পরিবেশ সুরক্ষামন্ত্রী ইদিত সিলমানের সিদ্ধান্তের ভিত্তিতে কর্তৃপক্ষকে পদক্ষেপ না নিতে নির্দেশ দেন। ওই সিদ্ধান্তে কুমিরকে ‘পোষা বন্যপ্রাণী’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছিল, যাতে কুমির স্থানান্তর ও কারাগারে রাখার আইনি অনুমতি মিলত। আবেদনকারীদের ভাষ্য, এতে কুমিরের আইনি মর্যাদা বদলে সুরক্ষিত বন্যপ্রাণী হিসেবে তাদের ওপর থাকা নিয়ন্ত্রণ ও লাইসেন্সিং ব্যবস্থা প্রত্যাহার করা হয়।

কান জানায়, বেন গভির, সিলমান ও কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক আবেদন দাখিলের কয়েক ঘণ্টার মধ্যেই রায়টি আসে। সিলমানের ১৫ জুলাইয়ের সিদ্ধান্তে কুমিরকে কারাগারের ‘প্রতিরোধমূলক ও নিরাপত্তামূলক ব্যবস্থা’ হিসেবে ব্যবহারের অনুমোদনের লক্ষ্য ছিল। কারা কর্তৃপক্ষ খাল খননসহ অবকাঠামো নির্মাণ শুরু করেছিল এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় পাইলট প্রকল্পে প্রায় ২ কোটি ১০ লাখ শেকেল বরাদ্দ করেছিল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।