কুয়েতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫–২৬ অর্থবছরে দেশটির বাজেট ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ১ বিলিয়ন কুয়েতি দিনার, যা প্রায় ২৩ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারের সমান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেলের আয় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এই ঘাটতি বেড়েছে।
আগের অর্থবছরের তুলনায় বাজেট ঘাটতি ১৩ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকারের মোট রাজস্ব প্রাথমিক পূর্বাভাসের তুলনায় প্রায় ১০ শতাংশ কম হয়েছে। এর মধ্যে তেল খাত থেকে আয় ১১ দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩ বিলিয়ন কুয়েতি দিনারে, যা প্রায় ৪৯ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার।
তেলের আয়ের এই পতন কুয়েতের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে এবং দেশটির বাজেট ভারসাম্য রক্ষায় নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।