Web Analytics
চীনের তিব্বতে কৈলাস মানস সরোবরের উদ্দেশে যাত্রা করা প্রায় ৪০০ তীর্থযাত্রী নেপালের রসুয়া জেলায় আকস্মিক বন্যার পর নিখোঁজ রয়েছেন। বুধবার ভোরে নেপাল-চীন সীমান্তবর্তী কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার পর রসুয়াগাড়িতে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কাঠমান্ডুভিত্তিক টাচ কৈলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক বসু কুমার অধিকারী জানান, বুধবার সীমান্ত পার হওয়ার কথা ছিল ৩৯০ জন তীর্থযাত্রীর, যাদের মধ্যে ৯৩ জন নেপালি নাগরিক। তিনি বলেন, কয়েকজন ছাড়া বিকেল ৩টা পর্যন্ত অধিকাংশ তীর্থযাত্রীর সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি।

তীর্থযাত্রীরা বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাত্রা করছিলেন, যার মধ্যে ট্রেকার্স সোসাইটি, সম্রাট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, হিমালয়ান গ্লেসিয়ার ও লিফ হলিডেজ রয়েছে। ট্রেকিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব নেপালের সভাপতি সাগর পাণ্ডে জানান, তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন ও পরিস্থিতির তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। বন্যায় রসুয়াগাড়ি এলাকার বসতি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিব্বতগামী গুরুত্বপূর্ণ সীমান্ত সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।