Web Analytics
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, কোনো পরিস্থিতিতেই তেহরান তার জাতীয় স্বার্থের সঙ্গে আপস করবে না। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইরানের প্রস্তাবকে সবচেয়ে যৌক্তিক, কার্যকর ও সুসংগঠিত রূপরেখা হিসেবে বর্ণনা করেন।

বাঘাই বলেন, প্রস্তাবটি যৌক্তিক, স্পষ্ট এবং নির্দিষ্ট সময়সীমাভিত্তিক। তাঁর মতে, হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করার চাবিকাঠি ইরানের হাতেই রয়েছে। তিনি বলেন, পারস্য উপসাগরে চুক্তি ও নিরাপত্তাবিষয়ক অগ্রগতি যুক্তরাষ্ট্রের বিচক্ষণ সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আগ্রাসনমূলক কর্মকাণ্ডে সৃষ্ট অচলাবস্থা কাটাতে ওয়াশিংটনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।

ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন বাঘাই। তিনি অভিযোগ করেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ও দায়িত্ব পালন করেনি। বাঘাই বলেন, ইরান এনপিটি ও সংশ্লিষ্ট সুরক্ষা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় পারমাণবিক স্থাপনার নিরাপত্তা-সংক্রান্ত স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। আইএইএ হামলার দায়ীদের বিরুদ্ধে যথাযথ অবস্থান নেয়নি বলেও তিনি সমালোচনা করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।