Web Analytics
ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) গভর্নিং বোর্ডে যুক্তরাষ্ট্রের উত্থাপিত খসড়া প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন। তিনি একে আগ্রাসী ও অপরাধীদের দায়মুক্তি এবং অপরাধ ধামাচাপা দেওয়ার বিপজ্জনক প্রচেষ্টা হিসেবে অভিহিত করেন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানকে আহ্বান জানানো হয়েছে, তাদের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্র ও সেখানে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিণতি সম্পর্কে আইএইএ-কে জানাতে।

ঘারিভাবাদি বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর আইএইএ পরিদর্শকরা ইরান ত্যাগ করেছেন। তিনি সতর্ক করে বলেন, গভর্নিং বোর্ডকে সামরিক আগ্রাসন আড়াল করার বা এর দায় ভুক্তভোগী দেশের ওপর চাপিয়ে দেওয়ার মঞ্চ বানানো যাবে না। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র প্রথমে নজরদারিতে থাকা স্থাপনাগুলোতে হামলা চালিয়ে নিরাপত্তা বিঘ্নিত করেছে, পরে সেই ঘটনার অজুহাতে ইরানের ওপর চাপ সৃষ্টি করছে।

তিনি জোর দিয়ে বলেন, আইএইএ তত্ত্বাবধানে থাকা স্থাপনায় হামলার জন্য দায়ীদের আন্তর্জাতিকভাবে জবাবদিহিতার আওতায় আনা উচিত এবং এই ধরনের হামলার শিকার দেশের বিরুদ্ধে কোনো প্রস্তাব গ্রহণযোগ্য নয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।