Web Analytics
ভারতের পাঞ্জাবের জলন্ধরের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে এক নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ঘিরে রোববার ভোরে ব্যাপক বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। শত শত শিক্ষার্থী এতে অংশ নেন এবং জলন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়কের একটি অংশ অবরোধ করেন। বিক্ষোভে একজন শিক্ষার্থী ক্যাম্পাসে স্থাপিত ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৩ইউএম যুদ্ধবিমানের ওপর ওঠেন; প্রায় ১০ জনকে একটি সামরিক ট্যাংকের ওপর দেখা যায়।

পুলিশ জানায়, রাত প্রায় ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হোস্টেলের কাছে বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীদের অভিযোগ, জি-৩ হোস্টেলের এক ছাত্রীকে গত ২৪ সেপ্টেম্বর এক বহিরাগত ব্যক্তি ধর্ষণ করেন। তাঁদের দাবি, একজন প্লাম্বার বা নির্মাণকর্মী এতে জড়িত ছিলেন এবং হোস্টেল ওয়ার্ডেনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগটিকে গুজব বলে প্রত্যাখ্যান করেছে।

পুলিশ জানিয়েছে, ছাত্রীর বক্তব্যের ভিত্তিতে মামলা হয়েছে এবং অভিযোগের তদন্ত শুরু হয়েছে। ডিআইজির ভাষ্য অনুযায়ী, পুলিশ সুপার, ফাগওয়ারা মেজর সিংয়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। বিক্ষোভ চলাকালে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়; জানালার কাচ, ফুলের টব ও কয়েকটি দোকানে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।