Web Analytics
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী রাষ্ট্রপতির নামে প্রচারিত এবং বিএনপি নেতা ড. আব্দুল মঈন খানের দুর্গাবিষয়ক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মঙ্গলবারের এক বিবৃতিতে তিনি উভয় বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। তাঁর মতে, এসব বক্তব্য ইসলামের তাওহিদি আকিদার সঙ্গে সাংঘর্ষিক।

রাব্বানী বলেন, ইসলামের মৌলিক বিশ্বাস অনুযায়ী মহান আল্লাহ তাআলাই সমগ্র বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি বলেন, পবিত্র কোরআনে আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সৃষ্টি কেবল তাঁরই মুখাপেক্ষী। তাই মুসলমানদের তাওহিদি আকিদার বিরোধী কোনো বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলেন। তবে অন্য ধর্মকে সম্মান করা আর সেই ধর্মের বিশ্বাসকে ইসলামের মৌলিক আকিদার সঙ্গে মিলিয়ে ফেলা এক বিষয় নয় বলে তিনি মন্তব্য করেন। ধর্মীয় বিষয়ে বক্তব্য দেওয়ার সময় রাষ্ট্র ও রাজনীতির শীর্ষ দায়িত্বশীলদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।