Web Analytics
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গাজার বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ইসরাইলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করতে হবে। বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পর্ষদের উদ্বোধনী বৈঠকের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে এ কথা জানায় হামাস। বিবৃতিতে বলা হয়, গাজায় স্থিতিশীলতা অর্জনের পূর্বশর্ত হলো ইসরাইলি দখলদারিত্বের অবসান।

বিবৃতিতে গাজায় ইসরাইলি অবরোধ তুলে নেওয়া এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। গাজা উপত্যকায় ইসরাইলি হামলা বন্ধ না করেই শান্তি পর্ষদের বৈঠক ডাকার নিন্দা জানানো হয়। হামাস মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করতে এবং ইসরাইলকে বাধা দেওয়া থেকে বিরত রাখতে।

হামাস সতর্ক করে জানায়, গাজায় স্থিতিশীলতা অর্জনের জন্য ইসরাইলি দখলদারিত্বের অবসান ও ফিলিস্তিনিদের পূর্ণ অধিকার বাস্তবায়ন অপরিহার্য।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।