Web Analytics
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের প্রতিবাদে সোমবার রাঙামাটিতে বিএনপির নেতা-কর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। দুপুরে তার নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দলীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে তারা পদত্যাগ বাতিলের দাবি জানান। এতে শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সকালে দীপেন দেওয়ানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা হতাশা ও ক্ষোভে ফেটে পড়েন। তারা কাঠালতলীর বিএনপি কার্যালয়ে জড়ো হয়ে চট্টগ্রাম–রাঙামাটি সড়কে অবস্থান নেন এবং পদত্যাগ বাতিলের দাবিতে শ্লোগান দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার তিন মাসের মাথায় দীপেন দেওয়ান পদত্যাগ করেন। সোমবার সকালে তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন, যা পরে গৃহীত হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।