Web Analytics
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের ১৩তম অধিবেশনের প্রথম দিন শুরু হয়। স্পিকার ও ডেপুটি স্পিকার কায়সার কামাল নির্বাচনের পর অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত এবং দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে শোকপ্রস্তাব উপস্থাপন করা হয়। চিফ হুইপ মতিউর রহমান নিজামী আলী আহসান মুজাহিদ ও দেলোয়ার হোসেন সাঈদীর নাম যুক্ত করার প্রস্তাব দিলে স্পিকার তা গ্রহণ করেন।

একই অধিবেশনে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পোপ ফ্রান্সিস এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে পৃথক শোকপ্রস্তাব আনা হয়। এছাড়া সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীসহ ৬২ জন সাবেক সংসদ সদস্য এবং সাংস্কৃতিক, শিক্ষাবিদ ও নাগরিক অঙ্গনের বহু বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। ২০০৭ থেকে ২০২৪ সালের অগাস্ট পর্যন্ত গণতন্ত্র ও মানবাধিকারের সংগ্রামে নিহতদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়।

সংসদ জানায়, যেসব বিশিষ্টজনের নাম বাদ পড়েছে, তাদের নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত সংসদ সচিবালয়ে পাঠালে পরবর্তীতে শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।