Web Analytics
ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ভিত্তি স্থাপনকারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া ঘোষণার পর স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। লন্ডনে বিলাসপণ্য বিক্রির ব্র্যান্ড হিসেবে পুনরায় যাত্রা শুরু করলেও আর্থিক সংকট কাটিয়ে উঠতে না পেরে প্রতিষ্ঠানটি কার্যক্রম গুটিয়ে নেয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে কোম্পানিটি লিকুইডেটর নিয়োগ করে এবং ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে নিবন্ধিত মূল প্রতিষ্ঠানের কাছে ছয় লাখ পাউন্ডের বেশি দেনা জমে। কর ও কর্মীদের পাওনাও বকেয়া ছিল। ফলে লন্ডনের মেফেয়ারের দোকান ও ওয়েবসাইট বন্ধ হয়ে যায়।

১৬০০ সালে রানি প্রথম এলিজাবেথের রাজকীয় সনদে প্রতিষ্ঠিত ইস্ট ইন্ডিয়া কোম্পানি একসময় ভারত ও এশিয়ার বাণিজ্যে আধিপত্য বিস্তার করেছিল। ১৮৭৪ সালে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানিটিকে বিলুপ্ত ঘোষণা করে। ২০১০ সালে ভারতীয় উদ্যোক্তা সঞ্জীব মেহতা কোম্পানির নামের স্বত্ব কিনে লন্ডনে বিলাসপণ্যের খুচরা ব্র্যান্ড হিসেবে পুনরুজ্জীবিত করেন। ঔপনিবেশিক ইতিহাসের প্রতীকী পালাবদল হিসেবে এ উদ্যোগটি তখন আলোচনায় আসে।

সাম্প্রতিক বন্ধের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দীর্ঘ ঐতিহাসিক নামটি আবারও ইতিহাসের পাতায় ফিরে গেল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।