ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী বাসিজের সক্ষমতা পুরোপুরি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। বাসিজ সপ্তাহ উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি সংগঠনটিকে ‘অবিশ্বাস্য ও অমূল্য এক শক্তি’ হিসেবে বর্ণনা করেন এবং এর কার্যক্রমে রূপান্তর ও নতুনভাবে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
খামেনি বলেন, বাসিজকে আরও উন্নত ও আধুনিক রূপে সংগঠিত ও পরিচালিত করতে হবে। তিনি ‘প্রত্যেক ইরানিই বাসিজ সদস্য’ স্লোগান বাস্তবায়নের জন্য দীর্ঘ, দৃঢ় ও পরিকল্পিত পদক্ষেপে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
তার ভাষ্য অনুযায়ী, বাসিজের ক্রমবর্ধমান শক্তি একটি বড় সক্ষমতা, যা দেশের সমস্যা সমাধান এবং নতুন ও উদ্ভাবনী সম্ভাবনা কাজে লাগানোর প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করা উচিত। বাসিজ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর পাঁচটি শাখার একটি এবং এটি মূলত স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত আধাসামরিক সংগঠন।