ইরানের লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের প্রধান আব্বাস মাসজেদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানে মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছেন। তিনি বলেন, সাম্প্রতিক চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় বৈজ্ঞানিক ও বিশেষায়িত পদ্ধতিতে নিহতদের লাশ শনাক্ত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে, যার সূত্র বার্তা সংস্থা এএফপি।
আব্বাস মাসজেদি জানান, নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ ও ৪৯৬ জন নারী রয়েছেন, তবে কতজন শিশু বা প্রাপ্তবয়স্ক তা নির্দিষ্ট করা হয়নি। ইরানে চলমান হামলায় হতাহতের প্রকৃত সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে।
সংবাদ সংগ্রহের সীমাবদ্ধতা ও হামলার স্থানগুলোতে প্রবেশের সুযোগ না থাকায় এএফপি স্বাধীনভাবে এই হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি।