Web Analytics
মধ্যপ্রাচ্যে হামলার পর কাতারএনার্জি এলএনজি উৎপাদন স্থগিত ঘোষণা করায় ইউরোপে গ্যাসের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে বলে আলজাজিরা জানিয়েছে। ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ (আইসিই) তথ্য অনুযায়ী, নেদারল্যান্ডসের টিটিএফ (টাইটেল ট্রান্সফার ফ্যাসিলিটি) হাবের ফ্রন্ট-মান্থ চুক্তির দাম ১৪ দশমিক ৫৬ ইউরো বেড়ে প্রতি মেগাওয়াট ঘণ্টায় ৪৬ দশমিক ৫২ ইউরোতে পৌঁছায়, যা প্রায় ১৫ দশমিক ৯২ ডলার প্রতি এমএমবিটিইউ। দিনের শুরুতে দাম ২৫ শতাংশ বাড়লেও উৎপাদন বন্ধের ঘোষণার পর তা আরও বৃদ্ধি পায়।

উড ম্যাকেঞ্জির গ্যাস ও এলএনজি গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাসিমো দি ওদোয়ার্দো বলেন, এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটলে এশিয়া ও ইউরোপের মধ্যে প্রাপ্য কার্গো নিয়ে প্রতিযোগিতা তীব্র হবে। আইএনজির পণ্য কৌশল বিভাগের প্রধান ওয়ারেন প্যাটারসন সতর্ক করে বলেন, যদি বাজার কাতারের এলএনজি সরবরাহ দীর্ঘমেয়াদে ব্যাহত হওয়ার আশঙ্কা মূল্যায়ন করতে শুরু করে, তাহলে টিটিএফের দাম ৮০ থেকে ১০০ ইউরো প্রতি এমডব্লিউএইচ পর্যন্ত উঠতে পারে।

ব্রিটিশ এপ্রিল চুক্তির দাম থার্ম প্রতি ৪০ দশমিক ৮৩ পেন্স বেড়ে ১১৯ দশমিক ৪০ পেন্সে পৌঁছেছে, আর এশিয়ার জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) সূচক প্রায় ৩৯ শতাংশ বেড়ে প্রতি এমএমবিটিইউ ১৫ দশমিক ০৬৮ ডলারে উঠেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।