ঢাকা-১২ আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম মিলন বুধবার জাতীয় সংসদে বলেন, ওয়াসার সরবরাহকৃত পানি দুর্গন্ধময় এবং এতে পোকা থাকে, ফলে মানুষ তা পান করতে পারে না। জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন এবং মন্ত্রীকে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঢাকাবাসীর চারটি বড় সমস্যা রয়েছে, যার মধ্যে জলাবদ্ধতা অন্যতম। প্রাকৃতিক খালগুলো বন্ধ করে দেওয়ায় ধানমণ্ডি, বিজয়সরণী ও পান্থপথসহ বিভিন্ন এলাকায় বর্ষাকালে হাঁটু পানি জমে। এসব এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
এছাড়া তিনি ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা ও পুরনো গ্যাস লাইন সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে সহায়তা করার আহ্বান জানান, যাতে নগরবাসীর ভোগান্তি কমে।