চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে মাহি উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলের ছবি দিয়ে পোস্ট করে শাহজাহান খান এ তথ্য জানান এবং তাকে ভালোবাসা, দোয়া ও শুভকামনা জানান।
শাহজাহান খান বলেন, তিনি ১৯৯৮ সালে ছাত্ররাজনীতিতে যুক্ত হন। গত ১৭ বছর তাঁর দল ক্ষমতায় না থাকায় সে সময়ে ছাত্রদল করার মতো লোক ছিল না এবং সংগঠন কাউকে পায়নি বলে বিবেচনা করে তাঁকে সভাপতি করে কমিটি দেওয়া হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০১৮ সালে গঠিত সেই কমিটি এখনও বহাল আছে।
ছেলের সাফল্যে শুভেচ্ছা জানানো নিয়ে অযাচিত সমালোচনা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। কমিটি গঠন বা ভাঙা দলের সিদ্ধান্ত এবং এ বিষয়ে তিনি দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারেন না বলে জানান শাহজাহান খান। তিনি বলেন, দল এখনও তাঁকে ছাত্রদলেই রেখেছে এবং দলের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের কাছে এসব তথ্য রয়েছে। তাঁর মতে, এখন তাঁর যুবদল করার উপযুক্ত বয়স হলেও দল সিদ্ধান্ত না নিলে তিনি নিজ ইচ্ছায় পরিবর্তন করতে পারবেন না।