Web Analytics
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের রাজনৈতিক উপপ্রধান জেনারেল ইয়াদোল্লাহ জাভানি আরব দেশগুলোকে তাদের ভূখণ্ড থেকে মার্কিন বাহিনী ও ঘাঁটি সরানোর আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, তা না হলে দেশগুলো কঠোর সামরিক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারে। আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থায় প্রকাশিত বিবৃতিতে তিনি মার্কিনিদের বহিষ্কার করে ঘাঁটিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াকে দেশগুলোর জন্য মঙ্গলজনক বলে উল্লেখ করেন।

জাভানি বলেন, ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যে ঘাঁটি বা ভূখণ্ড ব্যবহার করা হবে, ইরানের সামরিক বাহিনী সেখানে পাল্টা জবাব দিতে প্রস্তুত। এ সতর্কবার্তায় তিনি বিশেষভাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানের নাম উল্লেখ করেন। তাঁর বক্তব্য মূলত যেসব দেশে মার্কিন সামরিক স্থাপনা বা বাহিনী রয়েছে, সেসব দেশের প্রতি নির্দেশিত ছিল।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী, কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন স্বার্থ ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। প্রতিবেদনের সূত্র হিসেবে আল জাজিরার নাম উল্লেখ করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।