Web Analytics
প্যাকিং ও র‍্যাপিং মেশিনের মিথ্যা ঘোষণা দিয়ে সিগারেট তৈরি ও প্যাকেটজাতকরণের পূর্ণাঙ্গ প্ল্যান্ট আমদানির চেষ্টার অভিযোগে একটি চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। ঢাকার মিরপুরের জেআর বিজনেস ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে চালানটি আমদানি করে। গত ৪ নভেম্বর এটি চট্টগ্রাম কাস্টম হাউসে ঘোষণা দেওয়া হয়।

ছয় প্যাকেজের ৫ হাজার ৫০০ কেজি ওজনের চালানটি ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। প্যাকিং ও র‍্যাপিং মেশিনের জন্য এইচএস কোড ৮৪২২৪০০০ ব্যবহার করে ইনভয়েস মূল্য দেখানো হয় ১৭ হাজার ৬০০ ডলার। তবে সিআইআইডির তথ্যে এতে সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের সাতটি পৃথক মেশিন ছিল। আন্তর্জাতিক বাজারমূল্য বিশ্লেষণে এর আনুমানিক মূল্য ৪ লাখ ৪৩ হাজার ডলার পাওয়া যায়।

ঘোষিত ও আনুমানিক মূল্যের ব্যবধান ৪ লাখ ২৫ হাজার ৪০০ ডলার বলে জানিয়েছে কাস্টমস। মেশিনের মডেল, বয়স ও সার্বিক অবস্থা যাচাই শেষে চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য এবং প্রযোজ্য শুল্ক-কর নির্ধারণ করা হবে। সিআইআইডি বলেছে, অননুমোদিতভাবে এ ধরনের যন্ত্রপাতি এলে নকল সিগারেট উৎপাদনের ঝুঁকি তৈরি হতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।