Web Analytics
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) ও ২২ মার্চ (রোববার) বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকবে। ওই দুই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগীরা চিকিৎসা নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১৯ ও ২২ মার্চ ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত বহির্বিভাগ বন্ধ থাকবে। তবে ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন হাসপাতালের পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস এবং পিসিআর ল্যাব বন্ধ থাকবে। ছুটি শেষে ২৪ মার্চ (মঙ্গলবার) থেকে সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে এবং সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘ঈদ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।